1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঝিনাইদহে প্রবাসী ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 1:20 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ঝিনাইদহে প্রবাসী ছোট ভাইয়ের কোপে বড় ভাই নিহত

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 267 Time View
354

মোঃ সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হয়েছেন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা (৪১) বেতাই গ্রামের সফিউদ্দীনের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে প্রায়ই বাড়িতে উত্তেজনা সৃষ্টি হতো।বেতাই গ্রামের নুরুল মালিথা জানান, বিদেশ ফেরত জুয়েল পাঠানো টাকার হিসাব বড় ভাই সোহেলের কাছে চান। কিন্তু সোহেল ওই হিসাব দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য বাড়তে থাকে।৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপুল হোসেন জানান, রোববার বিকেলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি চরমে উঠলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতির এক পর্যায়ে ছোট ভাই জুয়েল রান্নাঘর থেকে একটি বটি দিয়ে বড় ভাই সোহেলের ওপর আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা বলেন, “টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে বড় ভাই সোহেল নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছোট ভাই জুয়েলকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট