1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামায়াত ইসলামী শ্যামনগরে যুব বিভাগের ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি সেক্রেটারী দের নিয়ে শিক্ষা শিবির- ২০২৫

হাবিবুল্লাহ বাহার , শ্যামনগর প্রতিনিধি।
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
  • 193 Time View
101

হাবিবুল্লাহ বাহার , শ্যামনগর প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরা শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জামায়াত ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক দিনের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সাঈদি হাসান বুলবুলের সভাপতিত্বে এবং হাফেজ আব্দুল্লাহ জাহিদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আজিজুর রহমান। তিনি বলেন, “যুব সমাজ জাতির ভবিষ্যৎ। তাদের নৈতিক শিক্ষা ও আদর্শচেতনায় গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগের সভাপতি প্রভাষক ওমর ফারুক। তিনি যুবসমাজকে ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। তিনি মানবিক উন্নয়ন ও বাইয়াতের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া জুলাই বিপ্লব নিয়ে আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান এবং বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন সাঈদি হাসান বুলবুল।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী আব্দুল হামিদ, ডাঃ শেখ ইমাম হাসান, আব্দুল মুহিত, জাহিদুল ইসলাম, রমিজুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু মুছা প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন আশিক বিন রউফ।

 

সবশেষে মোহাসাবার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026