1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  4. siteadmin3468@gmail.com : siteadmin34 :
জামায়াতের কেন্দ্রীয় আমীর আগমন উপলক্ষে পাঁচবিবিতে জামায়াতের আনন্দ মিছিল - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 1, 2026, 7:15 am
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জামায়াতের কেন্দ্রীয় আমীর আগমন উপলক্ষে পাঁচবিবিতে জামায়াতের আনন্দ মিছিল

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : Wednesday, January 29, 2025,
  • 114 Time View
71

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের জয়পুরহাটের কর্মী সম্মেলনে আগমন উপলক্ষে ২৯ জানুয়ারি পাঁচবিবিতে জামায়াতের আনন্দ মিছিল ও জনসংযোগ করেছেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা জামায়াতের উদ্যোগে এই স্বাগত মিছিল ও গণসংযোগ করেছেন জামায়াতের নেতৃবৃন্দরা।

(৩০ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারী জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওঃ রফিকুল ইসলাম খান। এছাড়া আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

আগামীকালের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে পাঁচবিবিতে উপজেলা জামায়াতের উদ্যোগে বিকেলে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পাঁচবিবি বড় মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বড় মসজিদের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতে নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী মুক্তার হোসেন, পৌর আমীর মাওঃ আবুল বাশার, উপজেলা জামায়াতের সাবেক আমীর মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল বাশার সহ উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গত সোমবার সন্ধ্যায় পৌর ও বালিঘাটা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে মটরসাইকেল শো-ডাউন, লিফলেট বিতরণসহ বিভিন্নভাবে গনসংযোগ চলছ।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট