1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
  • 193 Time View
94

কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে রহমত উল্লাহ নামে এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক (ফেনী-ড-১১-০৯০৬) সহ একটি ভেকুর (স্ক্যাভেটর) এর ব্যাটারী জব্দ করা হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আলকরা ইউনিয়নের শিলরী, ডেকরা ও লক্ষ্মীপুর এলকার ফসলি জমি থেকে অবৈধ উপায়ে মাটি কাটা ও বিভিন্ন ব্রিক্স ফিল্ডে সরবরাহের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প ও থানার পৃথক দু’টি টিম। চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বিশেষ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানকালে ড্রাম ট্রাক ড্রাইভার ও হেলপার উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া গ্রামের মোহাম্মদ নবীর ছেলে মোশাররফ হোসেন ও একই এলাকার সুরুজ মিয়ার ছেলে মো: মুন্নাকে আটক করা হয়েছে। পরে তাদেরকে মুছলেকা নিয়ে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, ‘সরকারি বিধি ভঙ্গ করে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও অন্যত্র বিক্রির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার আলকরা ইউনিয়নে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় একটি ড্রাম ট্রাক জব্দ করা সহ এক মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026