1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  4. siteadmin3468@gmail.com : siteadmin34 :
চুরি যাওয়া ও হারানো ১৭ ফোন উদ্ধার, খুশি মালিকরা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 1, 2026, 9:28 am
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চুরি যাওয়া ও হারানো ১৭ ফোন উদ্ধার, খুশি মালিকরা

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : Tuesday, February 4, 2025,
  • 142 Time View
65

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চুরি হওয়া ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে নওগাঁ জেলা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। সাফিউল সারোয়ার জানান, জেলা ডিবি ও আইসিটি শাখার একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সময় নওগাঁ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া ১৭টি মোবাইল ফোন সেট উদ্ধার করে। যা শনাক্তপূর্বক আজ প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হলো। জেলা পুলিশের এ সেবা চলমান থাকবে। এ সময় তিনি আরও বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ কাজে আরও গতি আনতে সবার সহযোগিতা প্রয়োজন। হারানো ফোন সেট ফিরে পেয়ে খুশি ফোন মালিকরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফারজানা হোসেন, ইনচার্জ (ডিবি) এম এ মান্নান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট