1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৩টি ড্রাম ট্রাক জব্দ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

গোবিন্দগঞ্জে অবৈধভাবে মাটি পরিবহনের অভিযোগে ৩টি ড্রাম ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
49

নিজস্ব প্রতিবেদক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে ফসলী জমি থেকে মাটি কেটে অরক্ষিত অবস্থায় পরিবহন ও সড়কের ক্ষতিসাধনসহ বিভিন্ন অপরাধে ৩টি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ জানুয়ারি) রাত ৮টায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের পৌরসভার খলসী বটতলী এলাকায় ড্রাম ট্রাকে মাটি পরিবহনের সময় সড়কের উপর মাটি ফেলায় ২টি মোটরসাইকেল দুর্ঘটনা সংঘটিত হয়ে ৩ জন আহত হয়। এতে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ২টি ড্রাম ট্রাক আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা অভিযান চালিয়ে ৩টি ড্রাম ট্রাক জব্দ করেন।

জানা যায়, উপজেলার রাজাহার, শাখাহার ও সাপমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কেটে ড্রাম ট্রাকের মাধ্যমে ইট ভাটাসহ বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। সারারাত ধরে চলে এই মাটিকাটার মহোৎসব। গতকাল (শনিবার) রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের বটতলী নামকস্থানে ড্রাম ট্রাক থেকে মাটি পড়ে গিয়ে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপর মাটির স্তুপ সৃষ্টি হয়। এতে সড়ক দিয়ে চলাচলরত যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হয়। রাত আটটার দিকে ২টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত হলে স্থানীয় জনতা ফুঁসে উঠে। তারা সড়কে ব্যারিকেড দিয়ে অভিযুক্ত ড্রাম ট্রাক ২টি আটক করে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে খবর দেয়। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে খবর দেন। ৩ ঘন্টা পেরিয়ে গেলেও উপজেলা প্রশাসনের কেউ ঘটনাস্থলে না আসলে তারা ড্রাম ট্রাক ২টি ছেড়ে দেয়। এদিকে গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ২টি ড্রাম ট্রাকসহ ৩টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা চত্বরে নিয়ে যান। জব্দকৃত ড্রাম ট্রাক ৩টি হচ্ছে ঢাকা মেট্রো ট ১৩-৮২০২, বগুড়া ট ১১-২৬৯১ ও ঢাকা মেট্রো ট ১৩-৭৪১০। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত ৩টি ড্রাম ট্রাক এসিল্যান্ড অফিসের সামনে রাখা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করে পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

Post List #1

কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

অ্যাডমিন Feb 5, 2026 1 min read
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক

উজ্জ্বল চন্দ্র মন্ডল, কালকিনি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার লক্ষিপুর ইউনিয়নের সূর্যমনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নারী সহ ৩ জনকে মাদকসহ আটক করতে সক্ষম হয়। বুধবার রাত…

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি (যশোর) যশোর -১ শার্শা  আসনের বিএনপি মনোনীত সংসদ…

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ​অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি : ​চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) সংসদীয় আসনে…

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল

রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে…

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

অ্যাডমিন Feb 4, 2026 2 min read
মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে

মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে মানিকগঞ্জ-৩ (সদর–সাটুরিয়া)…

মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

অ্যাডমিন Feb 4, 2026 1 min read
মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০

মায়ানমারগামী অবৈধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আটক ১০ মো:মোজাম্মেল হক স্টাফ রিপোর্টার কক্সবাজার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্রপথে মায়ানমারে সিমেন্ট পাচারের একটি…

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট