1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিমুলিয়া ঘাটে বসতভিটা রক্ষার আন্দোলন ভিডিও ধারণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পোর্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল খেলা-২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
23

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে নিখোঁজের দুই দিন পর আজ বুধবার মো. জুনায়েদ হোসেন (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে কোনাবাড়ীর আমবাগ পশ্চিমপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

জুনায়েদ টাঙ্গাইল সদর থানার গোলচত্বর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে তার মা ও বড় বোনের সঙ্গে আমবাগ পশ্চিমপাড়ার মোয়াজ্জেম হোসেনের টিনশেড বাড়িতে ভাড়া থাকত।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয় জুনায়েদ। এরপর আর বাসায় ফেরেনি সে। পরে তার পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাসায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিভিন্ন এলাকায় মাইকিং করেন। আজ বেলা আড়াইটার দিকে আমবাগ পশ্চিমপাড়া এলাকায় আলমগীর হোসেনের নির্মাণাধীন ভবনের গলিতে লাশ পড়ে থাকতে দেখেন এক রাজমিস্ত্রি। পরে খবর দিলে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে।

 

জুনায়েদের বড় বোন জান্নাতি বেগম বলেন, ‘সোমবার সন্ধ্যায় সে বাসা থেকে বের হয়ে আর বাসায় আসেনি। আজ দুপুরে খবর আসে, আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। আমরা তো কারও কোন ক্ষতি করিনি। তাহলে কেন আমাদের এত বড় ক্ষতি হলো।’

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে বেলা আড়াইটার দিকে জুনায়েদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট