1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাজীপুর কাপাসিয়ায় নারী উদ্যোক্তাদের ব্যতিক্রমী আয়োজন  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

গাজীপুর কাপাসিয়ায় নারী উদ্যোক্তাদের ব্যতিক্রমী আয়োজন 

মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
57

মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘নারী উদ্যোক্তা গ্রুপ’ ব্যতিক্রমী বর্ণাঢ্য আয়োজন করেছে। আগামী ১০ জানুয়ারি কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মিটাপে বিভিন্ন পন্য প্রদর্শন করা হবে।

 

দেশের শীর্ষস্থানীয় ও খ্যাতনামা উদ্যোক্তাদের সেরা অভিজ্ঞতার ভান্ডার ঝেড়ে আকর্ষণীয় পোশাক, প্রসাধনী ও নানা প্রকার মজাদার খাবার পরিবেশন করা হবে।

নতুন বছরের শুরুতে নতুন উদ্যমে কাপাসিয়া উপজেলার সকল নারী উদ্যোক্তাদের আকর্ষণীয় উক্ত মিটাপে হাতের নাগালেই থাকছে নানা রকম পণ্যের সমাহার। মেলায় নানা রকম শীতকালীন পিঠাপুলি, বিভিন্ন ফ্লেভারে নিজেদের তৈরি কেক, নানা রকম মিষ্টি, নাড়ু-লাড্ডু ও টকমিষ্টি নানা রকম আচার, অভিজ্ঞ ও সৌখিনতায় হাতে তৈরি নানা রকম মজাদার খাবার, নানা বয়সের বিভিন্ন রুচিসম্মত পোশাক ও শীতের শাল, অভিজ্ঞ কারুকাজে ও স্বল্পমূল্যে অর্গানিক মেহেদী পড়ার সুযোগ। এছাড়া নানা রকম কসমেটিক আইটেম সুলভ মূল্যে পাওয়া যাবে।

 

আগামী ১০ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সাঈদা আফরোজ সুপ্তি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট