1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
গাইবান্ধায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 15, 2026, 6:52 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

গাইবান্ধায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি 
  • Update Time : Wednesday, January 29, 2025,
  • 171 Time View
63

বাবুল রহমান রবিন গাইবান্ধা জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সদর থানার অফিসার ইনচার্জ কতৃক গাইবান্ধা জাসাস জেলা শাখার সদস্য সচিব খান মোঃ কাওসার ওয়াহিদ (সুজন) এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি প্রতিবাদ সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী সুজন, শরিফুল ইসলাম রুবেল৷ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা সহ অনেকে।

বক্তারা বলেন, কিছুদিন পূর্বে মোটরসাইকেল দূর্ঘটনায় সুজনের পা ভেঙে গেছে। পায়ে রড লাগানো আছে এবং ক্রেচ ছাড়া সুজন ঠিকমতো হাটতে পারে না। সে কিনা প্রকাশ্য দিবালোকে ব্যস্ততম সড়কে মারপিট ও ছিনতাই করেছে। সদর থানার ওসি প্রভাবিত হয়ে কোন তদন্ত ছাড়াই মামলা গ্রহন করেছে। বক্তারা ওসির অপসারণ দাবি করেন।

এসময় ভুক্তভোগি সুজন বলেন আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।পরে নির্যাতিতা ফাতেমা তুজ জোহরা বক্তব্যে বলেন এই সুজন আমার খালু তাকে অযথা হয়রানি করার লক্ষে আমার সাবেক স্বামীর মা লাকী বেগম মিথ্যা মামলা করেন।

তিনি আরে বলেন গত শনিবার দুপুরে জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আমি একটি সংবাদ সম্মেলন করে জানাই, ২০১৮ সালের ৬ আগষ্ট শহরের পশু হাসপাতাল রোডের আমজাদ হোসেনের ছেলে আসিফ ফয়সাল লেলিনের সাথে আমার বিয়ে হয়।

বিয়ের পর থেকেই টাকার জন্য লেলিন আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ তারিখে আমি ও আমার ছোট দুই বোনকে হত্যার হুমকি দেয় এবং ৮ জানুয়ারি শহরের গোরস্থান পাড়ায় আমার দাদুর মরদেহ দেখে ফেরার পথে লেলিন তার লোকজন নিয়ে আমার ছোট দুই বোনকে মারধোর করে আমাকে জোর পুর্বক তুলে নিয়ে যায়।

পরে সেনাবাহিনী এবং সংবাদিকদের সহযোগিতায় আমাকে উদ্ধার করে এবং লেলিনকে আটক করে।আমি ও আমার বোনদের নিরাপত্তার জন্য আমার খালার বাসায় আশ্রয় নেই।

সুজন খালু আমার উপর নির্যাতনের বিচার চাওয়ায় আমার সাবেক শ্বাশুড়ি তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে। এই মিথ্যে মামলা থেকে সুজনকে মুক্তির পাশাপাশি সদর থানার অফিসার ইনচার্জ সহ অপরাধিদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ বরাবর স্মারক লিপি প্রদান করেন ।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট