1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ৯:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কেশরগঞ্জ থেকে আনন্দ ভ্রমণে বেরিয়ে ডাকাতির কবলে ৮০ যাত্রী

আমিরুল ইসলাম জীবন ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫,
  • 181 Time View
129

আমিরুল ইসলাম জীবন ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজার থেকে আনন্দ ভ্রমণে বেরিয়ে ডাকাতদের কবলে পড়েছেন নারী ও শিশুসহ প্রায় ৮০ জন যাত্রী। ডাকাত দল তাদের নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে কেশরগঞ্জ বাজার ব্যবসায়ী মহল ও বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আয়োজনে দুটি বাসযোগে খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন যাত্রীরা। তারা আলম এশিয়া প্রাইভেট পরিবহনের দুটি বাসে চড়ে রাতের সফর শুরু করেন।

ভ্রমণে থাকা যাত্রী সজিবুল হাসান সোহেল জানান, রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন ফাঁকা জায়গায় বাস দুটি ডাকাতদের আক্রমণের শিকার হয়। অজ্ঞাতনামা একদল ডাকাত বাস থামিয়ে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এরপর তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান গহনা ও অন্যান্য সামগ্রী লুট করে নেয়।

তিনি আরও জানান, ডাকাতরা অত্যন্ত সংগঠিতভাবে হামলা চালায়। তারা প্রথমে বাসের চালক ও সহকারীদের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ নেয়, তারপর একে একে সব যাত্রীদের কাছ থেকে তাদের সঙ্গে থাকা অর্থ ও মূল্যবান সামগ্রী কেড়ে নেয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে কিছু যাত্রীকে মারধরও করা হয়। এতে কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন ডাকাতির ঘটনাটি শুনে দ্রুত তদন্ত শুরু করেছে। কাঁচপুর ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ডাকাতির শিকার যাত্রীরা গভীর রাতের এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একাধিক যাত্রী জানিয়েছেন, মহাসড়কে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকলে হয়তো এমন ঘটনা এড়ানো সম্ভব হতো।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026