কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নুরুন্নবী
মাহিন আহমেদ কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি
Update Time :
Sunday, December 7, 2025,
271 Time View
কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নুরুন্নবী
মাহিন আহমেদ কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি কুলিয়ারচর থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নুরুন্নবী কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ নুরুন্নবী।রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে থানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।সূত্র জানায়, মোঃ নুরুন্নবী এর আগে টাঙ্গাইল সদর থানায় দায়িত্ব পালন করছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন।নতুন দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার।জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবো।স্থানীয়রা আশা...
335
মাহিন আহমেদ কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
কুলিয়ারচর থানার নতুন ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ নুরুন্নবী কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ নুরুন্নবী।রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ শেষে থানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।সূত্র জানায়, মোঃ নুরুন্নবী এর আগে টাঙ্গাইল সদর থানায় দায়িত্ব পালন করছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারকরণ এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন।নতুন দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমার প্রথম অগ্রাধিকার।জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করবো।স্থানীয়রা আশা করছেন, তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা কুলিয়ারচরে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন আনবে।