1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে পুরস্কার প্রদান সম্পন্ন

জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫,
  • 166 Time View
89

কক্সবাজারের ঈদগাহ ইন্টারন্যাশন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ শনিবার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সদ্য অবসরপ্রাপ্ত সুপার শামসুল আহসান, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, ইসলামী ব্যাংক কর্মকর্তা ছৈয়দুল হক। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ কমিটির সাবেক জেনারেল সেক্রেটারি সাংবাদিক মোঃ রেজাউল করিম, বীমা ব্যক্তিত্ব মিজানুর রহমান মিজান। বিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোস্তফা কামাল সাদেকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বর্তমান এক্সিকিউটিভ আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিন, নূর মোহাম্মদ, ব্যাংক কর্মকর্তা ফরিদুল আলম, মাস্টার মনছুর আলম, শিক্ষক সেলিম উল্লাহ ওয়াহেদী, মাস্টার মোহাম্মদ আলম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রশিদ মিয়া, আবু তাহের খানসহ অনেকে। আপ্যায়ন পর্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইসলামাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হারুন অর রশিদ, এক্সিকিউটিভ কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রমজান আলী, নূর মোহাম্মদ, হাফেজ আবছার কামাল, সুপার এমদাদুল হক, শিক্ষক শওকত ওসমান, মোবারক উল্লাহ প্রমুখ। শিক্ষকদের মধ্যে অংশ নেন মাস্টার ফরিদুল আলম, তৌহিদা পারভীন, ইসমাত জাহান মিলি, টিপু দে, রিফাত উদ্দিন, নুর আয়েশা সিদ্দিকা, উম্মে কুলসুমসহ অভিভাবক- অভিভাবিকারা। শেষে পুরস্কার বিতরণ করা হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026