1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
আবাদি জমির মাটি কেটে বিক্রি করছে এক প্রভাবশালী চক্র - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 1, 2026, 6:39 pm
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আবাদি জমির মাটি কেটে বিক্রি করছে এক প্রভাবশালী চক্র

রাজবাড়ী প্রতিনিধি। 
  • Update Time : Friday, January 31, 2025,
  • 149 Time View
105

রাজবাড়ী প্রতিনিধি। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সরকারি খাল দখল করে তিন ফসলি জমি থেকে মাটি বিক্রি করছে রাজবাড়ী সদর উপজেলার রামপুর এলাকার একটি প্রভাবশালী চক্র। ওই চক্র জমির মাটি কেটে পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন স্থানীয় কৃষকরা। প্রতিকার চেয়ে স্থানীয়রা গত বুধবার জেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনারসহ (ভূমি) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে কৃষক লোকমান, রশিদ, আলমগীর ঢালী, আইয়ুব আলীসহ স্থানীয়রা বলেন, রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের রামপুর বিলের জমি ব্যক্তি মালিকানাধীন। তবে এক পাশ দিয়ে সরকারি একটি খাল রয়েছে। ওই খাল দিয়ে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন হতো। সাদীপুর গ্রামের মো. সিদ্দিক সেখ ও হায়দার আলী সেখ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিলের মাথার সরকারি খাল বন্ধ করে করে ২টি পুকুর খনন করে মাটি ইটভাটায় বিক্রি করে। ফলে রামপুর ও কল্যাণপুর বিলের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এ কারণে ওই এলাকার শত শত পরিবারের জমি পানিতে ডুবে ফসল নষ্ট হচ্ছে। ইতিপূর্বে অভিযোগ দায়ের করা হলেও তার সুফল মেলেনি। বর্তমানে তারা ফসলি জমি থেকে মাটি কেটে আবার ইটভাটায় বিক্রি কার্যক্রম শুরু করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে পুকুর সংস্কারের আবেদন করেই ফসলি জমি কেটে পুকুর তৈরির কাজ করছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে মাটি কর্তন করা হচ্ছে। চারপাশে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করা হয়েছে। পাশেই মাটি কেটে চালা তৈরি করছে। ভেকুচালক শাহীন বলেন, মাটি ব্যবসায়ী এনামুল এ জমির মাটি ক্রয় করেছেন। এ কারণে মাটি কাটা হচ্ছে। জমির মালিক মো. সিদ্দিক সেখ ও হায়দার আলী সেখের খোঁজ নিলে স্থানীয়রা বলেন, আপনাদের আসা দেখে সে চলে গেছে। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, একটি অভিযোগের অনুলিপি পেয়েছিলাম। ফসলি জমি থেকে মাটি কর্তনের বিষয়টি সঠিক। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট