1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১০:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আদালতে পুলিশের ব্যাখা দাখিল গণমাধ্যমে আসামির বক্তব্যে নতুন আলোচনার জন্ম

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 91 Time View
165

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে গুরুতর জখম করার ঘটনার পর আটক আসামি লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ায় তীব্র সমালোচনা তৈরি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে ব্যাখা দাখিল করেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। পুলিশ কমিশনার আদালতে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় ঘটনাস্থলে জনসমাগম বেড়ে যায়। এরই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলার সুযোগ পায়। তিনি বলেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ সময় কমিশনারের পক্ষে তার আইনজীবী জমসেদ আলী লিখিত ব্যাখা আদালতে দাখিল করেন এবং কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওইদিন আদালত পুলিশ কমিশনারের ব্যাখা ও অব্যাহতির আবেদন নিয়ে আদেশ দিতে পারেন। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হলে সেখানে তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026