1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শিশু মিরাজকে নানীর বাড়ি বেড়াতে দিলো না মরণঘাতী অটোরিকশা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

শিশু মিরাজকে নানীর বাড়ি বেড়াতে দিলো না মরণঘাতী অটোরিকশা

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে
56

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ব্যটারি চালিত অটোরিকশা চাপায় মো. মিরাজ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের টেংরা গ্ৰামের মিয়া মেম্বারের বাড়ি সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিরাজ (৭) পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্ৰামের রুহুল আমিনের ছেলে।নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ি মায়ের সঙ্গে একটি অটোরিকশা করে নানার বাড়ি টেংরা এলাকায় যাচ্ছিলেন মিরাজ। তাদের বহনকারী অটোরিকশাটি গন্তব্যে পৌঁছার পর সড়কের পাশেই থামিয়ে ভাড়া দিচ্ছিলেন মিরাজের মা।

এসময় মায়ের কাছ থেকে আকস্মিক ভাবে দৌড়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে চায় মিরাজ। এসময় দ্রুত গতিতে আসা অন্য একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় মিরাজ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই অটোরিকশায় থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোকসানা রাহাত বলেন, ‘হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় মিরাজকে। তার মাথা ও শরীরের অন্যান্য অংশের আঘাত ছিল। নাক, কান দিয়ে রক্ত বের হয়েছিল। আমরা পুলিশকে খবর দিয়েছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল যায়যায়দিনকে বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট