1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মাধাইয়া বাজারে মধ্যরাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মাধাইয়া বাজারে মধ্যরাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার 
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে
58

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে মধ্যরাতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, এতে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে।

 

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধাইয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একাধিক দল আগুন নিয়ন্ত্রণের কাজ করছে, তবে তাতেও হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। আগুন নিয়ন্ত্রণে আনতে চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ারিট কাজ করছে।অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিয়ে সঠিক তথ্য নিশ্চিত হয়নি। তবে জানা গেছে, রাত সাড়ে ১১টার পর হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা। সেখান থেকেই আশেপাশের দোকানেও আগুন ছড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে যায় পুরো বাজারে। ফায়ার সার্ভিস এসে কাজ শুরু করলেও পুরো বাজার আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় চান্দিনার পর দাউদকান্দি ফায়ার স্টেশন ও পরে রাত ১২ টা ২০ মিনিটে কুমিল্লার ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে বলেন,’প্রত্যেক স্টেশন দুইটি ইউনিট করে আছে। তিন স্টেশন অর্থাৎ, ছয়টি ইউনিট কাজ করছে। চান্দিনা ও দাউদকান্দি নিয়ন্ত্রণ করতে না পারায় কুমিল্লাকে কল করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে, অবস্থা একটু গুরুতর। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আমরা আশাবাদী শিগগিরই নিয়ন্ত্রণ আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট