1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরায় শালতা নদীর খাল উন্মুক্ত রাখার দাবিতে জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫,
  • 151 Time View
134

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরার তালায় শালতা নদীর চারিভাঙ্গা ও কোলাসবিল সংলগ্ন সরকারি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে জেলে সম্প্রদায়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তালার জেয়ালানলতা নিকারীপাড়ার কয়েকশ জেলে পরিবার এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবু হায়াত নিকারী, তানসেল নিকারী, আব্দুল হাই নিকারী, মুন্না নিকারীসহ অন্যান্যরা। তারা বলেন, তিন হাজারেরও বেশি জেলে পরিবারের জীবন-জীবিকা এই খালের ওপর নির্ভরশীল। একসময় সরকারি এ খালটি উন্মুক্ত থাকায় তারা স্বাধীনভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু পরবর্তীতে একটি প্রভাবশালী চক্র সরকারি খালটি ইজারা নিয়ে ব্যক্তিগতভাবে মাছ চাষ করে লাভবান হচ্ছে, যার ফলে স্থানীয় জেলে সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, ঘের মালিকরা নেট-পাটা বাঁধ দেওয়ায় স্থানীয় জনগণ প্রতি বছর ছয় মাস পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। এছাড়া, প্রভাবশালী মহল নতুন করে খালটি ইজারা নেওয়ার চেষ্টা করছে, যা জেলে সম্প্রদায়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

জেলেদের দাবি, সরকারি খালটি উন্মুক্ত করে দিলে একদিকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি মিলবে, অন্যদিকে জেলেরা স্বাধীনভাবে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে।মানববন্ধন শেষে জেলেরা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026