1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলে দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে প্রতিহত করা হবে: সাবেক মেয়র মহসিন মিয়া 

মলভীবাজ জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫,
  • 203 Time View
217

 জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধু বলেছেন, ‘আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট করে কেউ জনদুর্ভোগ সৃষ্টি করলে জনগন তাদের প্রতিহত করবে।’ এজন্য তিনি স্থানীয় সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানান।

সাংবাদিকদের উদ্যেশ্য করে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় ৫ ই আগস্ট থেকে দেশের এই ক্রান্তিলগ্নে শ্রীমঙ্গলের জনগণের নিরাপত্তা স্বার্থে কাজ করে যাচ্ছি। নির্ণয়ের মানুষের কথা চিন্তা করে আমরা বিনা লাভের বাজার বসিয়েছি। এতে বিপুল সংখ্যক দরিদ্র মানুষ উপকৃত হয়েছে। আসন্ন রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য স্বল্প আয়ের মানুষদের নাগালে রাখতে বিনা লাভের বাজারকে আরো বিস্তৃত করা হবে বলে জানান তিনি।

শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আসন্ন রমজানে বাজারে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, চুরি ডাকাতি ও সন্ত্রাসী তৎপরতা নির্র্মূলসহ সরকারের বিভিন্ন কর্মকান্ডে সহযোগীতার লক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মহসিন মিয়া মধু বলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন শৃংখলা নিয়ন্ত্রনে প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, এতে করে শ্রীমঙ্গলবাসী শান্তিতে থাকতে পারবেন। তাদেরকে সহযোগিতা করলে দেশকে সহযোগিতা করা হবে। ড. ইউনুস এর সরকার কোনো দলীয় সরকার নয়, সকলের সরকার। তারা জনগনের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সরকারের কর্মকান্ডকে সহযোগিতা করতে চাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, সরকারের সমালোচনা করব- কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেবো না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তির দ্বারা দল কিংবা দেশ ক্ষতিগ্রস্থ হলে শুধু বহিষ্কার নয় তাকেঊ চিহ্নিত করা হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হলে, বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে প্রতিহত করা হবে।’ তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার জন্য সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিল্লাদ হোসেন মিরাশদার, বিএনপি নেতা আবুল মঈন গোফরান, মীর এম এ সালাম।

এ সময় সাবেক মেয়র,বিএনপি নেতা মহসিন মিয়া মধুর প্রশংসা করেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় ৫ আগস্ট থেকে অদ্যবধি পর্যন্ত মহসিন মিয়ার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি থেকে মুক্ত রাখার চেষ্টায় দীর্ঘ প্রশংসাসহ বাজার মুল্য এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতার জন্য সাংবাদিক মোঃ কাওছার ইকবাল,এম ইদ্রিস আলী, আ.ফ.ম আব্দুল হাই ডন, এম এ রকিব, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সাইফুল ইসলাম, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, ইয়াছিন আরাফাত রবিন, রূবেল আহমেদ, অরবিন্দ দেবসহ অনেকেই আলোচনায় অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026