1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মৃত ভেবে পালিয়ে যায় হামলাকারীরা রামগঞ্জে দিনমজুরকে পিটিয়ে হত্যার চেষ্টা

মোঃ নূর নবী সোহেল
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫,
  • 204 Time View
145

মোঃ নূর নবী সোহেল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লক্ষ্মীপুরের রামগঞ্জে কবির হোসেন নামের এক দিন মজুরকে পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে একই এলাকার পারভেছ বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের কেথুড়ী গ্রামের পাটওয়ারী বাড়ীর মাসুদের বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কেথুড়ী পাটোয়ারী বাড়ির দিন মজুর কবির হোসেনকে পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার রাতে একই গ্রামের সরোয়াদী বাড়ির পারভেজ আলমের নেতৃত্বে স্বপন, ফারুক,শাহাদাত হোসেন, নজরুল ইসলাম, ফয়সাল, সাব্বির, রাহাত, হাসান,হোসেন,রাছেল,রাব্বি,আমির, সাহেদ হোসেন সহ ৪০-৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র ( রামদা, লোহার রড, হকিষ্টিক) দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ভুক্তভোগী কবির অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা কবিরকে মৃত ভেবে পালিয়ে যায়।

পরে আহত দিন মজুর কবির হোসেন (৪৪)কে স্থানীয়রা উদ্বার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সৃষ্ট ঘটনায় গ্রামবাসি মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসী কবির হোসেন উপর হামলা বিচার ছেয়ে আজ বুধবার কেথুড়ী গ্রামে প্রতিবাদে সমাবেশ করেন। ঘটনার সাথে জড়িত পারভেজ ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার দাবী করেন ক্ষুব্ধ এলাকাবাসী।

কবির হোসেনের স্ত্রী জেরিন আক্তার, আমেনা সহ প্রতিবাদকারী এমরান হোসেন, জাহাঙ্গীর, শরীফ, মাসুদ, নুর হোসেন জানান পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্য এ হামলা করে পারভেজ। কবির হোসেন একজন দিন মজুর খেটে খাওয়া মানুষ। হামলাকারীরা সমাজ বিনষ্টকারী। তাহারা বাহিনী তৈরি করে ঠুনকো অজুহাতে মানুষের জান মালের ক্ষতি করেন।

অভিযুক্তদের মধ্যে ফারুক,স্বপন জানান, কবির হোসেন মাদক সহ নানা অপরাধের সাথে জড়িত। তাদেরকে গাঁজা খেতে নিষেধ করলেও কবির আমাদের কথা শুনচ্ছেনা তাই আমরা তার উপর হামলা করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026