1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারীতে জাদুরচর জমা জমি কেন্দ্র করে নিহত ১

মােঃ সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধ  
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫,
  • 183 Time View
152

মােঃ সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধ  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মােঃ শাহাদত হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১৭ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ধনারচর গ্রামের আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালত ও থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক লোক সরিষা তুলে নিয়ে যাচ্ছিল।

এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোকজন ৯৯৯ ফোন দেয়। সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে গুরুতর আহত হন মােঃশাহাদত হোসেন,মোছাঃ রিতা পারভিন, মােছাঃ শেফালী খাতুন, মােছাঃ বাছিরন খাতুন, মােছাঃ রাবেয়া খাতুন, মােঃ মন্টু মিয়া, ও মােঃ শহিদুল ইসলাম। পরে তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যান মােঃ শাহাদত হোসেন। এদিকে, পুলিশের সামনে সংঘর্ষের ঘটনায় এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026