1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীতে কাঠবাহী বোট আটকে দিল আরাকান আর্মি

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫,
  • 181 Time View
155

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মিয়ানমারের আকিয়াব থেকে কক্সবাজার টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের বোট আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার বিকেল পর্যন্ত রাখাইন মংডু খারাংখালী খালে কাঠবাহী বোটি আরাকান আর্মির জিম্মায় রয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি টেকনাফ শাহপরীর দ্বীপের গোলারচর এলাকা থেকে তল্লাশির কথা বলে স্পিড বোটে ধাওয়া করে কাঠবাহী বোটটি ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তিন দিন হলেও এখনো বোটটি ছেড়ে দেয়নি।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তিনদিন হলেও একটি কাঠের বোটটি এখানে এসে পৌছেনি। বোটে ৩৫ টন কাঠ রয়েছে। এসব মালামাল ব্যসায়ী আবদুল কাদের কাছে আসছে।

এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী আবদুল কাদের বলেন, ‌‌‌‌‍৩৫ টন কাঠ নিয়ে মিয়ানমার থেকে একটি বোট আমার কাছে আসার পথে সেদেশের আরাকান আর্মি স্পিড বোটে ধাওয়া করে ধরে নিয়ে গেছে। শোনেছি তাঁরা (আরাকান আর্মি) তল্লাশি চালাচ্ছে। হয়তো তাদের কেউ ভুল তথ্য দিয়েছে। তবে সেদেশের ব্যবসায়ীর সাথে যোগাযোগ চলছে। কাঠগুলো তল্লাশি শেষে বোট ছেড়ে দেবে বলে শুনেছি।

গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মিয়ানমারের ইয়াংগুন থেকে কক্সবাজার টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় আটক করেছিলো পণ্যবাহী ৪টি কার্গো জাহাজ। পরে ৪টি পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে। গত ১৬ জানুয়ারি থেকে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলব্ন্দরে কোন পণ্যবাহী বোট আসেনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে কাঠবাহী এক বোট নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026