1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে চলমান ডেভিল হান্ট অভিযানে আরও ৮ জন গ্রেপ্তার। 

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫,
  • 187 Time View
140

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীতে চলমান অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এর মধ্যে রাজশাহী মহানগরীতে ৩ জন ও জেলার ৫ জন।

সোমবার দিবাগত রাতে রাজশাহী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর একজন যুবমৈত্রীর নেতা। তারা বিস্ফোরকসহ বিভিন্ন মামলার আসামী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতরিক্তি উপ-পুলশি কমশিনার সাবনিা ইয়াসমনি জানান, বোয়ালিয়া থানার তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন (৪০), কাশিয়াডাঙ্গা থানা যুবমৈত্রীর আহবায়ক হাফিজুর রহমান সাগর (৪৫), ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪)।

এদের মধ্যে সুমনের বাড়ি মহানগরীর কাদিরগঞ্জ, সাগরের বাড়ি হড়গ্রাম বাজার ও আতিকুর রহমানের বাড়ি বাগমারা উপজেলার ভাতঘরপাড়া গ্রামে। রাজশাহী কলেজের মুসলিম ছাত্রবাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও রাজশাহীর কাদিরগঞ্জ আমবাগান এলাকার রুমানা ইসলাম আখি নামের এক আওয়ামী লীগ নেত্রীকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গভীর রাতে এলাকাবাসী ধরে তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নয়টি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তারা আসামী ছিলেন।

এর আগের দিন রাজশাহীতে অপারশেন ডভেলি হান্টসহ নয়িমতি অভযিানে রাজশাহীতে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নগরীর তিনটি থানায় চারজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। আর বাকি ৪৮ জনের মধ্যে জলোয় ৩৪ জন ও মহানগরীতে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026