1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে নিহত ১

জুবায়ের রহমান জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫,
  • 171 Time View
138

জুবায়ের রহমান জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোশারফ হোসেন ওই এলাকার খবির মন্ডলের ছেলে তিনি পেশায় একজন মহুরি ছিলেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সকালে মোশাররফ নিজ জমিতে কলা কাটতে যান। সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২ জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। সেখানে বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মাথা দু’খন্ড হয়ে যায় এতে মোশাররফ ঘটনাস্থলেই মারা যান। এর আগে মোশাররফের চিৎকারে হানেফ, নাছির, রবিন, খালেকসহ অন্যান্যরা ছুটে আসলে তারাসহ উভয় পক্ষের ৬ জন আহত হন।

এ ব্যাপারে হরিণাকুন্ড থানার ওসি এম এ আব্দুর রউফ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও এ বিষয়ে কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেনি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026