1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়া শিবগঞ্জে কোল্ড ষ্টোরে ভাড়া বুকিং কার্ড দেওয়া বন্ধ

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ 
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫,
  • 201 Time View
158

মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার শিবগঞ্জে ১৭টি কোল্ড ষ্টোরে ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণের কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধের ফলে উপজেলার প্রায় ৫০ হাজার কৃষক তাদের কাঙ্খিত ফসল বীজ আলু সঠিক সময়ে সংরক্ষণ করতে না পারার আশংকা।

জানা গেছে উপজেলার ১৭টি কোল্ড ষ্টোরেজ এর গত বছরে খুচরা বাজারে ৩৫০ টাকা প্রতি বস্তায় ভাড়া নেওয়া হয়েছে। চলতি বছরে বীজ আলু সংরক্ষণের জন্য প্রতি বস্তা ৪৮০ টাকা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ষ্টোর কর্তৃপক্ষ। খোজ নিয়ে জানা গেছে গত বছরে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ৫ টাকা কেজি ছিল। বর্তমানে প্রতি কেজি ৩ টাকা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে উপজেলার ৫০ হাজার কৃষক আলু সংরক্ষণ নিয়ে চিহ্নিত হয়েছে। এব্যাপারে নিউ কাফেলা কোল্ড ষ্টোরেজ এর ব্যবস্থাপক আখতারুজ্জামান মিল্টন বলেন, ষ্টোর এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক কেজিতে ৩ টাকা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া বৃদ্ধি কেন করা হয়েছে? বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ষ্টোরের কমপেসার ওয়েল, এমনিয়াগ্রেস, মেশিন ম্যানেজমেন্ট এর মূল্য বৃদ্ধি ও ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার কারণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এব্যাপারে হিমাদ্রি লি: এর ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, সাময়িক ভাবে বীজ আলু সংরক্ষণের বুকিং কার্ড বিতরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শাহা কোল্ড ষ্টোরেজ এর ম্যানেজার খোকন মিয়া বলেন, এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এব্যাপারে কুড়াহার গ্রামের কৃষক শাহিনুর ইসলাম, ধাওয়াগীর গ্রামের কৃষক আত্তাফ হোসেন, আলিয়ারহাট গ্রামের কৃষক শিবলু মিয়া বলেন, আমরা গত ৪/৫ দিন যাবত ষ্টোরে কার্ড সংগ্রহের জন্য ঘোরাঘুরি করছি। আমাদেরকে বুকিং কার্ড না দেওয়ায় হয়রানীর স্বীকার হচ্ছি। এব্যাপারে আলু ব্যবসায়ী, নুরুল ইসলাম, ইয়াকুব আলী, আব্দুর রাজ্জাক, হাফিজার রহমান বলেন, ষ্টোর কর্তৃপক্ষ কোন যৌতিক কারণ ছাড়াই ভাড়া বৃদ্ধি করেছে। সে কারণে আমরা ষ্টোর কর্তৃপক্ষকে নতুন করে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বুকিং কার্ড বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি, উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026