1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পারিবারিক কলহের জের,অবুঝ তিন শিশুসহ মাকে হত্যার চেষ্টা!

মেহেদী হাসান খোকা ব্যুরো প্রধান
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫,
  • 193 Time View
136

মেহেদী হাসান খোকা ব্যুরো প্রধান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাকেরগঞ্জ পারিবারিক কলহের জেরে তিন অবুঝ শিশু সহ মাকে হত্যার চেষ্টায় হামলার অভিযোগ পাওয়া গেছে সৎ শাশুড়ি, শশুর ও তার পরিবারের সহযোগীদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কলশকাঠির বেবাজ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলো ওই এলাকার রিপন হাওলাদারের স্ত্রী আসমা বেগম, রিপনের ৬ বছরের শিশু পুত্র ঈশান,৪ বছরের শিশু কন্যা রোজা মনি ও এক বৎসরের শিশু মাহিরা।

বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের বাবা রিপন জানান, দীর্ঘদিন ধরে রিপন ও তার পরিবারদের সাথে রিপনের বাবা মোঃ ইমান আলী হাওলাদারের দ্বিতীয়পক্ষেরর স্ত্রী সৎ মা সুমা পারভিন ও তার পরিবারদের পারিবারিকভাবে কলহ চলে আসছে। রিপন তার বাবার প্রথম পক্ষের সন্তান।

বাড়ি থেকে আমাদেরকে উৎখাত করতে আমার সৎ মা ও তার সহযোগীরা আমাদের উপর জুলুম অত্যাচার, নিপীড়ন করে আসছে।

আমার মা ১১ বছর পূর্বে বাবার দ্বিতীয় পক্ষের পরিবারের নির্যাতনের শিকার হয়ে মারা যায়।

মায়ের মৃত্যুর আগ থেকেই বাড়িতে বসবাস করার স্থান না পেয়ে আমরা বাকেরগঞ্জের সাহেবগঞ্জে বাসা ভাড়া নিয়ে ভাড়া থাকি।

৫-৬ মাস পূর্বে আমি আমার পরিবার নিয়ে বাড়িতে ওঠার পর নতুন করে আমার সৎ মা সহ তাদের সহযোগীরা পুনরায় নির্যাতন শুরু করে।

বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়। দিন দিন আমার স্ত্রীসহ ছেলেমেয়েদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।

ঘটনার দিন আমাদেরকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টায় আমার স্ত্রীকে বের হয়ে যেতে বলে। আমার স্ত্রী আসমা প্রতিবাদ করতে গেলে এক পর্যায়ে আসমা ও আমার ছয় বছরের শিশু পুত্র ঈশান, চার বছরের শিশুকন্যা রোজা মনি, এক বছরের শিশুকন্যা মাহিরা কে হত্যার চেষ্টা এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন বাবা ইমান আলী হাওলাদার ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সৎ মা সুমা পারভিন, সৎ দেবর কামরুজ্জামান তপু, এবং তপুর বোন অপু সহ অজ্ঞাত নামা কয়েকজন। এ সময় আসমার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিন শিশুকন্যা সহ আমার স্ত্রী কে গুরুতর অবস্থায় বরিশাল মেডিকেলে রেফার করেন।

এই ঘটনায় একটি সাধারণ ডায়রি হয়েছে বলে স্বজনদের সূত্রে জানা যায়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026