1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোপালগঞ্জের মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি বন্ধু চুলা ও হাঁসের খামার স্থাপনের জন্য অনুদান সহায়তার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫,
  • 201 Time View
149

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোপালগঞ্জের মুকসুদপুরে ইনক্লুসিভ ভ্যালুচেইন উন্নয়নের মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবিকায়ন জোরদারকরণ (এসএলপিএফআইভিসিডি) প্রকল্পের আওতায়  খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর উদ্যোগে কৃষি বন্ধু চুলা ও অনুদান সহায়তার  চেক বিতরণ করা হয় ।

বৃহস্প্রতিবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ী সংস্থার প্রকল্প কার্যালয়ে, সংস্থার সদস্যের মাঝে কৃষি বন্ধু চুলা ও অনুদান সহায়তার  চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিসিডিবির সমন্বয়কারী কৃষিবিদ মোঃ আব্দুল বারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন।

জেন্ডার ও এডভোকেসি অফিসার জ্যাকলিন মালা বিশ্বাসের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন শেখ,  উপজেলা প্রাণিসস্পদ অফিসার ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনসহ প্রমুখ। এসময় প্রকল্পের উপকারভোগী সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ভক্তি সরকার ও লাকী বালা।

প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরে বলেন, ২য় ধাপে একই হাঁসের খামারিকে আরও দুই লক্ষ সাতাত্তর হাজার সহায়তা প্রদান করা হবে। অস্ট্রেলিয়ান এইড এবং টান্সফর্ম এইড ইন্টারন্যাশনাল এর অর্থায়নে প্রকল্পটি মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নে ২০২২ জুলাই থেকে বাস্তবায়িত হচ্ছে যা ১ম ফেজে জুন- ২০২৫ পর্যন্ত চলবে।

প্রকল্প থেকে সদস্যদের মাঝে সবজি উৎপাদন, গাভী ও হাঁস পালন এবং কৃষিপণ্যের বিপননে আগামীতে সহায়তা অব্যহত রাখা হবে মর্মে প্রকল্প সমন্বয়কারী সকলকে অবহিত করেন।

আলোচনা সভা শেষে, ২৫ জন সদস্যকে কৃষি বন্ধু চুলা এবং ১০ জন সদস্যকে হাঁসের খামার স্থাপনে, চার লক্ষ টাকার অনুদান সহায়তার চেক বিতরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026