1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে বাহারছড়া ইউনিয়নের অস্ত্র ধরে ৫ জনকে অপহরণ করেন 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫,
  • 227 Time View
160

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহকালে মুক্তিপণের দাবিতে পাঁচজনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাকমা পাড়া সংলগ্ন পূর্ব পাশের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এসে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির।

অপহৃতরা হলেন— টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মো. হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) এবং শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)।

ভুক্তভোগী স্বজনদের বরাতে হুমায়ুন কবির বলেন, সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ৫ জনকে জিম্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।

দুর্বৃত্তদের কবল থেকে ফিরে আসা লোকজন জানিয়েছেন, পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের সময় দুর্বৃত্তরা তাদের জিম্মি করে। পরে অন্যদের জন্য মুক্তিপণ আদায়ের শর্তে ১০ জনকে ছেড়ে দেয়। তারা ছাড়া পাওয়ার পর বাড়িতে ফিরে বিষয়টি স্বজনদের অবহিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য জানান, ঘটনার সময় তিনি কক্সবাজার শহরে অবস্থান করছিলেন। স্বজনরা মোবাইল ফোনে কল করে বিষয়টি তাকে অবহিত করেছেন। পরে তিনি ঘটনাটি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, বিষয়টি তিনি জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অবহিত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের স্বজন বা কারও পরিবারের কাছ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

তারপরও ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026