1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাউজানে ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’র উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্রগ্রাম (প্রতিনিধি) :
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫,
  • 183 Time View
123

মিলন বৈদ্য শুভ, রাউজান চট্রগ্রাম (প্রতিনিধি) :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আর নয় ঢাকা-চট্টগ্রাম নগরীতে আধুনিক স্বাস্থ্যসেবা এখন মফস্বলের রাউজানে এই স্লোগান সামনে রেখে গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে বিশেষ প্রযুক্তির আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩য় তলায় চালু হতে যাচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’। আগামী ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) বেলা ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই হাসপাতালের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন। হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ, বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

৫ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ২ টায় হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও পরিচালক এপেক্সিয়ান মৃণালকান্তি বড়ুয়ার সঞ্চালনায় আয়োজিত মতবিনিময় সভায় হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া এসব তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, প্রকৌশলর তীর্থংকর বড়ুয়া, হাসপাতালের এডমিন আমান উল্লাহ, হাজী মকবুল টাওয়ারের স্বত্বাধিকারীরা মো. মোস্তাফা প্রমুখ।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র সন্নিকটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ধারে দিন-রাত ২৪ ঘন্টা উন্নতমানের প্রযুক্তিসম্পন্ন সর্বোত্তম চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য ১০টি বিভাগ নিয়ে চালু হতে যাওয়া এই হাসপাতালের বিশেষত্ব স্বাস্থ্যসেবা হলো প্রসুতির জন্য গাইনী বিভাগ, নবজাতক শিশু ও এনআইসিও বিভাগ, ডায়াবেটিক ফুট কেয়ার, ডায়ালাইসিস, ফিজিওথেরাপি, অর্থোপেডিক ও ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়াও রয়েছে চক্ষু বিভাগ, নাক-কান-গলারোগ বিভাগ, মেডিসিন, নিউরোমেডিসিন বিভাগ, হৃদরোগ, দন্ত চিকিৎসা সেবা, ওটিসহ অন্যান্য সাধারণ চিকিৎসা সেবা। হাসপাতালে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানে ইমারজেন্সি বিভাগ ছাড়াও রয়েছে পুরুষের জন্য ১৫ টি, মহিলার জন্য ১৫টি সাধারণ বেড, ৫টি এসি, ৫টি ননএসি কেবিন ও শিশুদের জন্য ১০টি স্পেশাল চাইল্ড নিউবর্ন ইউনিট । হাসপাতালটি উদ্বোধনের পর রাউজান-রাঙ্গুনিয়া উপজেলা ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবানসহ আশেপাশের এলাকার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করণে একটি মাইলফলক রচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026