1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় জনসমাগমে প্রস্তুতি

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,
  • 89 Time View
148

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনী জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত, আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আজ ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় যাওয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ফেনী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক জনাব শেখ ফরিদ বাহার।সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলালসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন,তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্রকামী তরুণ সমাজের অনুপ্রেরণা।তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচি সফল করতে ফেনী জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।তিনি আরও বলেন,দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল তার বক্তব্যে বলেন,
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুনভাবে সংগঠিত হচ্ছে।তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে ঢাকার কর্মসূচিতে ফেনী জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।সভায় আগামীর কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে ঢাকায় অনুষ্ঠেয় কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026