সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত গণশুনানি
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫,
199 Time View
সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত গণশুনানি
আব্দুল বাছির স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ) সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, সংস্কার বা পুনঃসংসস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন, দুপুর ১২টায় সুখাইড় রাজাপুর উত্তর ও বিকেল ৩টায় জয়শ্রী ইউনিয়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। স্ব স্ব ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত গণশুনানিতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কৃষক সৈয়দ মাহববুবুল হক, সালাউদ্দিন, আব্দুর রহিম, ইসকান্দর, আবুল বাশার, দেলোয়ার মিয়া,...
377
আব্দুল বাছির স্টাফ রিপোর্টার(সুনামগঞ্জ)
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
সুনামগঞ্জের ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে বিভিন্ন হাওরে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত, সংস্কার বা পুনঃসংসস্কার, স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের লক্ষ্যে তিনটি ইউনিয়নে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন, দুপুর ১২টায় সুখাইড় রাজাপুর উত্তর ও বিকেল ৩টায় জয়শ্রী ইউনিয়নে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। স্ব স্ব ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত গণশুনানিতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন, সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, কৃষক সৈয়দ মাহববুবুল হক, সালাউদ্দিন, আব্দুর রহিম, ইসকান্দর, আবুল বাশার, দেলোয়ার মিয়া, রুশেদ মিয়া প্রমুখ। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকেরা উপস্থিত ছিলেন।