1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাউফলে দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫,
  • 96 Time View
384

স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালী–২ বাউফল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় জড়িয়ে বিক্ষোভ করেছে বাউফল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।বিক্ষোভকারীরা এসময় দলীয় প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে বয়কটের ঘোষণা দেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বাউফল পৌরসভার পাবলিক মাঠ থেকে কাফনের কাপড় পরিহিত অবস্থায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী বিগত কোনো আন্দোলন-সংগ্রামে দলের সঙ্গে ছিলেন না এবং নেতাকর্মীদের কঠিন সময়ে পাশে পাওয়া যায়নি। বক্তারা আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী একেএম ফারুক তালুকদারের বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তিনি অবস্থান নেন, যার কারণে দল তখন পরাজিত হয়।সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ (হাজী পলাশ), যুবদলের সাবেক সদস্য সচিব বশির পঞ্চায়েতসহ অন্যান্য নেতারা।দলের সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পটুয়াখালী–২ আসনে দলের প্রাথমিক মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করেন। ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতারা মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026