1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ১১:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 142 Time View
337

মোঃ শফিকুল ইসলাম উপজেলা প্রতিনিধি মহম্মদপুর (মাগুরা)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়ব আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।আজ বুধবার (৯ ডিসেম্বর) মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিনুর জামান। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নৈতিকতা, সততা ও স্বচ্ছতার চর্চা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অসিউজ্জামান বুলবুল। তিনি বলেন, “দুর্নীতি কোনো একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি সামাজিক ব্যাধি। এই ব্যাধির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি বিরোধী কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026