1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানীর উদ্যোগে জনস্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

মোহাম্মদ আব্দুস ছালাম ষ্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 167 Time View
347

মোহাম্মদ আব্দুস ছালাম ষ্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর উদ্যোগে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন থেকে ছাতকের উপজেলা নোয়ারাই ইউপি পর্যন্ত একাধিক জরাজীর্ণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এসব রাস্তা মেরামতের উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।সংস্কারকৃত সড়কগুলোর মধ্যে রয়েছে—চৌমুহনী বাজার–চাঁনপুর সড়কের কচুদাইর অংশ, রাজারগাও সড়ক, মানিকপুর মসজিদ সংলগ্ন রাস্তা ও দক্ষিণ গোদাবাড়ী এলাকার সংযোগ সড়ক। বহু বছর অবহেলিত থাকার কারণে এসব রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়, যা বর্ষা ও শুষ্ক—উভয় মৌসুমেই জনদুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল।জামায়াতে ইসলামী চৌমুহনী বাজার ইউনিটের নেতাকর্মীরা এমপি পদপ্রার্থী সালাম আল মাদানীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে সড়ক পুনর্সংস্কারের কাজ পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন—নোয়ারাই ইউনিয়ন জামায়াত সভাপতি হাফিজ মাওলানা কাওছার আলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজ ডাক্তার বিলাল হোসেন, মানিকপুর ইউনিট সভাপতি হারিছ মিয়া, সেক্রেটারি শওকত আলী, নোয়ারাই ইউনিয়ন শিবির সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারি হাফিজ সিদ্দিক আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।স্থানীয়দের দাবি, কয়েক হাজার মানুষের প্রতিদিনের চলাচল এই সড়কগুলো দিয়ে হলেও দীর্ঘদিন ধরে এগুলো সংস্কার করা হয়নি। বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।নোয়ারাই ইউনিয়ন জামায়াত সভাপতি হাফিজ মাওলানা কাওছার আলম বলেন, বছরের পর বছর ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অদৃশ্য কারণে কাঁচা এই রাস্তার দিকে কেউ নজর দেয়নি। আজ জামায়াতের পক্ষ থেকে সংস্কার হওয়ায় চলাচলে কিছুটা স্বস্তি মিলবে।জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে—সালাম মাদানী এ উদ্যোগ সম্পর্কে এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, নোয়ারাই ইউনিয়নের এসব অঞ্চল স্বাধীনতার পর থেকেই উন্নয়নবঞ্চিত। মাটি না দেওয়ায় রাস্তাগুলোর বেহাল পরিস্থিতি সাধারণ মানুষের জন্য দুঃসহ হয়ে উঠেছিল। স্থানীয় নেতাকর্মীদের পরামর্শ ও জনগণের চাহিদা বিবেচনায় রেখেই আমরা স্বেচ্ছাশ্রমে এই সংস্কার কার্যক্রম পরিচালনা করেছি।তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনৈতিক দল। মানুষের দুঃখ–কষ্ট লাঘব ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। আগেও এমন কাজ করেছি, ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া রাস্তা সংস্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে স্থানীয় নাগরিকরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেন। অনেকেই স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগকে ‘উন্নয়ন বঞ্চিত এলাকার জন্য বড় স্বস্তি’ বলে মত দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026