1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চট্টগ্রাম (মেট্রোতে) ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 122 Time View
262

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে নগরের জামালখান ও আন্দরকিল্লার ‘রহমানিয়া কুলিং কর্ণার’ ও ‘কেন্ডি’কে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ‘মনিষা ফার্মেসি’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, অপরিচ্ছন্ন নোংরা ফ্রিজে ঝাল খাবার সংরক্ষণ করা ও বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার করার অপরাধে জামাল খান রোডের রহমানিয়া কুলিং কর্ণারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় রাখা জিলাপির সিরায় মশা, মাছি ধুলোবালি পড়ে দূষিত হওয়া এবং অবৈধভাবে ফুটপাত দখল করার অপরাধে আন্দরকিল্লার কেন্ডি–কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।আজিজ জানান, ফার্মেসিতে বিক্রির জন্য মেয়াদবিহীন তরল রাখা ও হালনাগাদ লাইসেন্স না থাকায় জামাল খানের মনিষা ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026