1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পটুয়াখালী ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাখানের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠাতিত হয়

স্টাফ রিপোর্টার মো: শাকিল হোসেন পটুয়াখালী জেলা
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 108 Time View
284

স্টাফ রিপোর্টার মো: শাকিল হোসেন পটুয়াখালী জেলা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি জরুরি সভা ডেকে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ঘোষিত বিএনপির মনোনয়ন প্রত্যাখ্যান ও তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। পরে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলও করেছে উপজেলা বিএনপি।রোববার (৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের হাচন দালাল মার্কেটে উপজেলা বিএনপি কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। কয়েক ঘণ্টাব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ. জব্বার মৃধা।

সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ অভিযোগ করেন—যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিগত দিনে দলের কোনো আন্দোলন-সংগ্রামে ছিলেন না এবং তৃণমূল নেতাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমরা তাকে প্রার্থী হিসেবে মেনে নেব না।”বাউফলে
পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ বলেন, মনোনীত শহিদুল আলম তালুকদার অতীতে ধানের শীষের বিরোধিতা করেছেন এবং আওয়ামী লীগপন্থী প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। তিনি দাবি জানান—মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতা মুনির হোসেন অথবা একেএম ফারুক তালুকদারকে প্রার্থী করা হোক।
স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতারাও মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন, মনোনীত ব্যক্তি দলের দুর্দিনে কোনো ভূমিকা রাখেননি এবং নেতাকর্মীদের পাশে ছিলেন না।সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, যুবদলের সদস্য সচিব বশির পঞ্চায়েত, পৌর যুবদলের সদস্য সচিব মানুন খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক লিটন খান, তাতী দলের আহ্বায়ক জামাল মুন্সী, সাবেক ছাত্রদল নেতা মুনঈমূল ইসলাম মিরাজসহ অনেকে।সভা শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।এর আগে ৪ ডিসেম্বর পটুয়াখালী-২ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের নাম ঘোষণা করে বিএনপি। এরপর থেকে অন্য দুই মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও নির্বাহী কমিটির সদস্য একেএম ফারুক তালুকদারের সমর্থকরা মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন। শনিবার রাতেও তাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026