1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নবাগত ওসিকে সাংবাদিক ফোরামের শুভেচ্ছা

মোঃ বদরুজ্জামান বিপ্লব  ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 229 Time View
502

মোঃ বদরুজ্জামান বিপ্লব  ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান নাঈম এর সাথে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। সম্প্রতি তিনি ঢাকার সূত্রাপুর থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পরদিনই স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করায় সাংবাদিকরা এটিকে তার পেশাগত আন্তরিকতা ও দায়িত্ববোধের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।রবিবার সকালে থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শাহজামাল শাওন, সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লবসহ অন্যান্য সদস্যরা নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে ফুলবাড়ী থানার সেবা কার্যক্রম আরও গতিশীল,স্বচ্ছ,জবাবদিহিমূলক ও জনবান্ধব হবে।সাক্ষাৎকালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান নাঈম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ উপস্থাপনের মাধ্যমে তারা সমাজ ও প্রশাসনের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা পেলে ফুলবাড়ীকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করা সম্ভব।তিনি আরও বলেন, মাদকব্যবসা, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং থানায় আগত সকল সাধারণ মানুষ যেন নির্ভয়ে সেবা নিতে পারেন সেটি নিশ্চিত করা হবে।সাক্ষাতে ফুলবাড়ী থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনায় উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বিপ্লব বলেন, প্রশাসন ও গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করলে জনগণ আরও উন্নত সেবা পাবে। ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরাম সর্বদা ইতিবাচক কাজে সহযোগিতার জন্য প্রস্তুত।সাক্ষাৎ শেষে নবাগত ওসিকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভকামনা জানানো হয় এবং একটি উন্নত, নিরাপদ ও শান্তিপূর্ণ ফুলবাড়ী গড়তে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026