1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে শুরু ট্রাফিক সপ্তাহ–২০২৫: সড়কে শৃঙ্খলা ফেরাতে আরএমপির বিশেষ কর্মসূচি

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 99 Time View
204

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী মহানগরীর সড়ক ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজন করেছে ‘ট্রাফিক সপ্তাহ–২০২৫’। রোববার সকাল সাড়ে ১০টায় আরএমপি হেডকোয়ার্টারের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান। এ বছরের প্রতিপাদ্য সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।উদ্বোধনী অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। তার মতে, ট্রাফিক সপ্তাহ মানুষের মধ্যে নিয়ম মেনে চলার প্রবণতা বাড়াতে ভূমিকা রাখবে।গুরুত্বপূর্ণ পাঁচ মোড়ে বিশেষ ব্যবস্থা ট্রাফিক সপ্তাহ উপলক্ষে সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর, লক্ষ্মীপুর মোড়, গৌরহাঙ্গা এবং ভদ্রার মোড়ে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মোট ৮০ জন অতিরিক্ত ফোর্স এসব স্থানে দায়িত্ব পালন করছেন, যারা যানজট নিয়ন্ত্রণ, আইন প্রয়োগ এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করছেন।এ উদ্যোগে রোভার স্কাউট, বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট এবং “নিরাপদ সড়ক চাই” সংগঠনের স্বেচ্ছাসেবীরাও মাঠে কাজ করছেন। তারা পথচারী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করছেন।সপ্তাহজুড়ে যেসব কাজ হবে★যানবাহনের লাইসেন্স, কাগজপত্র ও ফিটনেস পরীক্ষা★মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহ ও তদারকি★পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে দিকনির্দেশনা★লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ সচেতনতা কার্যক্রম★নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা★শিক্ষার্থী ও তরুণদের নিয়ে সচেতনতামূলক আয়োজন র‍্যালিতে নানা শ্রেণির মানুষের অংশগ্রহণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা নগরীর প্রধান সড়ক ঘুরে আবার হেডকোয়ার্টারের সামনে এসে শেষ হয়।এতে বিআরটিএ, সিটি কর্পোরেশন, আরডিএ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন, যানবাহন মালিক-শ্রমিক সংগঠনসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।সপ্তাহজুড়ে বিভিন্ন মোড়ে মাইকিং,ব্যানার, সাইনবোর্ড স্থাপন এবং মাঠপর্যায়ের কার্যক্রমের মাধ্যমে নগরবাসীকে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন করার প্রচেষ্টা চালাবে আরএমপি। তাদের বিশ্বাস নাগরিকদের সহযোগিতা পেলে রাজশাহীর সড়ক আরও নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026