1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ফেনীতে ট্রাংক রোড দখলের চেষ্টায় হকার সিন্ডিকেট সক্রিয়: চাঁদাবাজ চক্র চিহ্নিত, গ্রেফতারের দাবি

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 117 Time View
371

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনী শহরের গুরুত্বপূর্ণ ট্রাংক রোড এলাকায় হকারদের জোরপূর্বক বসানো, ফুটপাত দখল ও নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ ঘিরে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ একদল সংগঠিত হকার গোষ্ঠী ও তাদের পেছনে থাকা দখল–চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে এ সড়কটিকে হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত। সম্প্রতি প্রকাশিত একাধিক ছবি ও ভিডিওতে দেখা গেছে একটি সংগঠনবদ্ধ দল হকারদের বসিয়ে রাস্তায় অবৈধভাবে দখল তৈরি করছে এবং এর বিপরীতে নিয়মিত চাঁদা তুলছে।ট্রাংক রোডের বাসিন্দা, ব্যবসায়ী এবং পথচারীরা বলছেন, হকারদের নামে যারা এই দখলদারি চালাচ্ছে, তাদের আসল লক্ষ্য পুরো সড়কটির নিয়ন্ত্রণ নেওয়া। স্থানীয়দের আশঙ্কা ট্রাং রোড দখল করতে পারলে পুরো ফেনী শহরই হকার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাবে।শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ভিডিও এবং নাগরিক প্রোটেস্ট থেকে ইতোমধ্যে বেশ কয়েকজন চাঁদাবাজ ও দখলদারের মুখ শনাক্ত হয়েছে।অভিযোগ রয়েছে, এরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় বা প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে থেকে সাধারণ হকারদের নাম ব্যবহার করে নিজেরাই লাভবান হচ্ছে।মানবাধিকার সংস্থার কঠোর অবস্থান ফেনী জেলা জোন ও চট্টগ্রাম বিভাগের পক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা ইতোমধ্যে এক বিবৃতি দিয়ে এই ঘটনাকে  নগর নিরাপত্তা এবং পথচারীর মানবাধিকারের চরম লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে।সংস্থার দাবি ছবি ও ভিডিও প্রমাণ অনুযায়ী যেসব ব্যক্তি ট্রাং রোডে দখল সৃষ্টি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।তারা আরও বলেন শহরের জনজীবন,সড়ক নিরাপত্তা,ব্যবসায়িক পরিবেশ ওনাগরিক অধিকার রক্ষায় দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মতে, ফুটপাত বা সড়ক দখল করার ঘটনাগুলো শুধু আইন ভঙ্গই নয়, বরং জনগণের চলাচলের অধিকার লঙ্ঘনের শামিল।স্থানীয় জনমনে উদ্বেগ ও ক্ষোভ ট্রাংক রোডের দীর্ঘদিনের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন দখলদার গোষ্ঠীর কারণে দোকানের প্রবেশপথ বন্ধ হয়ে যাচ্ছে, সড়কে যানজট ও নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে,ভোর থেকে রাত পর্যন্ত চাঁদা তোলার নামে হয়রানি চলছেএবং সাধারণ হকাররাই প্রকৃত ভুক্তভোগী; তাদের নাম ব্যবহার করে অর্থ লুটছে একটি চক্র।একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন,হকাররা আমাদের শত্রু নয়, কিন্তু যাদের নির্দেশে তারা বসছে—তারাই মূল সমস্যা। এই রাস্তা দখল হলে শহরের বাকি অংশও ঝুঁকিতে পড়ে যাবে।প্রশাসনকে দ্রুত পদক্ষেপের আহ্বান মানবাধিকার সংস্থা, নাগরিক সমাজ এবং স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশনের কাছে জরুরি কিছু দাবি তুলেছে দখলদার ও চাঁদাবাজ চক্রকে অবিলম্বে গ্রেফতার করা।
ট্রাংক রোডসহ আশপাশের সড়কসমূহ থেকে অবৈধ দখল উচ্ছেদ।হকারদের জন্য বিকল্প ও সংগঠিত কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত।
সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার।সিসি ভিডিও ফটোজ প্রমাণ সংগ্রহ করে মামলার আওতায় আনা প্রয়োজন।ফেনীর প্রাণকেন্দ্র ট্রাং রোড আজ দখল চাঁদাবাজির হুমকিতে নাজুক অবস্থায়।স্থানীয় জনমনে উদ্বেগ বাড়ছে, এবং মানবাধিকার সংস্থাগুলোর দাবি এখনই শক্ত আইনগত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। পুরো ফেনী যেন দখল সিন্ডিকেটের কবলে না পড়ে সেজন্য প্রশাসনের দ্রুত, স্বচ্ছ ও দৃঢ় ভূমিকার জন্য জনদাবি ক্রমেই জোরদার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026