
সাইফ উল্ল্যা সোনাগাজী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফেনীর সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য কৃষক সমাবেশ।সমাবেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানস্থল তোরণ, ব্যানার, ফেস্টুনে সজ্জিত হয়ে সকাল থেকেই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূইয়া, সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি প্রমুখ।এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী জেলা কৃষকদলের সভাপতি জসীম উদ্দিন চেয়ারম্যান এবং সঞ্চালনায় ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন চেয়ারম্যান। কর্মসূচির অংশ হিসেবে মাগরিবের নামাজের পর ইসলামী সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন চেয়ারম্যান বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।