1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

মোঃখলিলুর রহমান খলিল
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 3813 Time View
3983

মোঃ খলিলুর রহমান খলিল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ ৬ ডিসেম্বর রোজ শনিবার সাপ্তাহিক নবীনগরের উদ্যোগে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ হলরুমে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ হাসান আলী খান স্মরণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে, সাপ্তাহিক নবীনগরের প্রকাশক ও সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল ও রিপা আক্তারের যৌথ সঞ্চালনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সরকারও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল সঙ্গীত শিল্পী মাসুদা আনাম কল্পনা, লোকসংগীত শিল্পী প্রয়াত মরমি সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের সন্তান আজগর আলীম, নাট্যঅভিনেতা ইকবাল আহমেদ, হাসান আলী খানের তিন সন্তান খুরশীদ হাসান খান, করিম হাসান আলী খান, গোলাম মাওলা খান দীপু,নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অঞ্জন কুমার নাগ, নজরুল কর্মী রফিক সুলায়মান, কালের কন্ঠে আঞ্চলিক প্রতিনিধি সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথ অপু, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর ইমরুল, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমান খলিল।

নবীনগরের খ্যাতিমান সন্তান প্রখ্যাত সংগীত উস্তাদ হাসান আলী খান দেশের সংগীত অঙ্গনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ইতিহাসটি নবীনগরে অনেকাংশেই ছিল সাধারণ জনগণ কম জানতো, আজকের অনুষ্ঠানের মাধ্যমে উস্তাদ হাসান আলী খান সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে জানা যায় বর্তমান সময়ের সংগীতশিল্পী ড.সানজিদা খাতুন, প্রয়াত আবদুল আলীম, নীলা হামিদ, ইন্দ্র মোহন রাজবংশী, মুজিব পরদেশী, আলীমুজ্জামান,আরিফ দেওয়ান,দিলদার হোসেন মুক্তার, শাহনাজ বুলবুল ওস্তাদ আলী খানের সরাসরি ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026