1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হোসেনপুরে নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী: স্বাস্থ্য, শিক্ষা, মানবিক সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত করা হবে

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার হোসেনপুর (কিশোরগঞ্জ)
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 955 Time View
1076

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার
হোসেনপুর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৬ ডিসেম্বর বিকেলে, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা নাজমুল আলম এবং জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও এমপি পদপ্রার্থী অধ্যাপক মোসাদ্দেক আলী। অধ্যাপক মোসাদ্দেক আলী তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যে চারটি মূলনীতি ছিল—সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়বিচার এবং সমাজতন্ত্র—দুঃখজনকভাবে তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দেশের মানুষ একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত এবং জনগণবান্ধব রাষ্ট্র চাই।তিনি আরও বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে যদি জনগণ আমাদের সংসদে পাঠায়, আমরা জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর দুর্নীতিমুক্ত রাখব। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করা হবে। জনগণ যাতে সুষ্ঠু চিকিৎসা ও মানসম্মত শিক্ষা পায়, এ আমাদের অঙ্গীকার। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিন। ন্যায়, উন্নয়ন, মানবিক সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে ভোট দিন। আপনার ভোটই হবে পরিবর্তনের পথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আমিনুল হক। সভার সভাপতিত্ব করেন গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শামসুল ইসলাম। জনসভায় স্থানীয় ইউনিয়ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছান। এ সময় পৌর, সদর, উপজেলা ও ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতারা বক্তব্য রাখেন। ইউনিয়ন জামায়াতের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ নির্বাচন, জনগণের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026