1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ইতালির পথে ভূমধ্যসাগরে নিখোঁজ মাদারীপুরের তরুণ, দিশেহারা পরিবার

মোঃ সাব্বির আহমেদ। মাদারীপুর জেলা প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 227 Time View
337

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ সাব্বির আহমেদ।
মাদারীপুর জেলা প্রতিনিধি।।

ইতালিতে যাওয়ার স্বপ্ন নিয়ে অবৈধ পথে লিবিয়া হয়ে সমুদ্রপথে যাত্রা করেছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলার তরুণ সামির শেখ (২০)। কিন্তু সেই স্বপ্নপূরণের পথেই ভূমধ্যসাগরের উত্তাল ঢেউ তাকে কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন লিবিয়া থেকে ফেরত আসা একই এলাকার যাত্রী জামাল সর্দার। ২১ দিন ধরে তার কোনো খোঁজ নেই।
পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, চারদিকে বুকফাটা আহাজারি।নিখোঁজ সামির রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পশ্চিম তেলিকান্দি গ্রামের মৃত আমির শেখের ছেলে।পরিবার জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. ইলিয়াসের সঙ্গে ১৯ লাখ টাকায় চুক্তি করেন তারা। এর মধ্যে নগদ ১৬ লাখ টাকা দালালের হাতে তুলে দেওয়া হয়। সব ব্যবস্থা সম্পন্ন করে ৬ অক্টোবর সামির বাড়ি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।পরিবারের সদস্যরা জানান, ১৫ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় ইতালির পথে রওনা দেন সামির। নৌকাটি গভীর সমুদ্রে পৌঁছালে সাগর উত্তাল হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যেই নৌকাটি ডুবে যায় বলে জানান স্বদেশফেরত জামাল সর্দার। এরপর থেকে সামিরের আর কোনো সন্ধান মেলেনি। প্রতিদিন চোখের পানি ফেলে দিন পার করছেন মা সুফিয়া বেগমসহ পরিবার।সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সামিরের কোনো খবর পাচ্ছি না। দালালের সঙ্গে যোগাযোগ নেই। আমি এখন পাগলের মতো হয়ে গেছি। আমার ছেলের সন্ধান চাই।”এ বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, “পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

#০৬.১২.২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026