
মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি
শাজাহানপুর উপজেলার একাধিক গ্রামবাসীর অভিযোগকে কেন্দ্র করে ‘মতি’ নামের এক ব্যক্তিকে নিয়ে এলাকাজুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।গ্রামের সাধারণ মানুষের দাবি এই ব্যক্তির পরিচয় রহস্যময়, এবং তার প্রভাব-ক্ষমতা নিয়ে বাড়ছে নানা প্রশ্ন।স্থানীয়রা অভিযোগ করছেন, নিজেকে উকিল পরিচয় দিয়ে তিনি নানান ধরনের বিরোধ ও বিবাদে প্রভাব খাটান।কারও জমি দখলের অভিযোগ, আবার কোথাও ঘরবাড়ি ভাঙার ঘটনার অভিযোগ এমন নানা বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, এসব ঘটনায় গ্রামবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ও অসহায়।স্থানীয়দের একটি অংশের বক্তব্য, মতি নাকি এলাকার আওয়ামী লীগের সক্রিয় নেতা।তবে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি। অভিযোগকারীদের দাবি রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি নাকি নানা অভিযোগ থেকে রেহাই পেয়ে যাচ্ছেন।তাদের আরও অভিযোগ,তার বিরুদ্ধে অভিযোগ উঠলেই অদৃশ্য শক্তি তাকে আড়াল করে। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয় না।এ ব্যাপারে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এলাকাবাসী বলছেন,আমরা পরিষ্কারভাবে জানতে চাই, কে তাকে সাপোর্ট দিচ্ছে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? তবে আইন কি সবার জন্য সমান নয়?ঘটনা তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও সাধারণ মানুষ।