1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ |

সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুস ছালাম 
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 363 Time View
488

|সুনামগঞ্জ থেকে মোহাম্মদ আব্দুস ছালাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

ছাতক উপজেলা ও পৌর জামাতের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে ছাতক-দোয়ারাবাজার ছাত্র- নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাতক- দোয়ারাবাজার আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেজামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি বলেছেন, আমরা সকলের কাছে দাড়ি পাল্লায় ভোট চাই। সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচিত হলে এবং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এ দেশে কোন চাঁদাবাজি ও সন্ত্রাস থাকবেনা। জামায়াতে ইসলামী-ই পারবে ছাতক-দোয়ারাবাজার-কে চাঁদাবাজ,সন্ত্রাস মুক্ত একটি উন্নত এলাকায় পরিনত করতে। তিনি বলেন ক্ষমতায় গেলে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো।প্রধান বক্তার বক্তব্যে ডাকসু’র ভিপি আবু সাদেক কায়েম বলেছেন,ভারত,পাকিস্তান ও লন্ডনে বসে কেউ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবেন না। রাজনীতি করতে হলে এ দেশে এসেই রাজনীতি করতে হবে। জামায়াতে ইসলামী এ দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্কা ও উন্নয়ন নিয়ে চিন্তা করে।আগামী জাতীয় নির্বাচনে দেশের সকল অঞ্চলে জামায়াত মনোনীত প্রার্থী-কে ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দেশের যুব সমাজ জেগে উঠেছে। আর কোন অপশক্তি আমাদের-কে দাবিয়ে রাখতে পারবেনা।সুনামগঞ্জ জেলা জামায়াতের সুরা সদস্য এড. রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত। ছাত্র-জনতার সমাবেশে স্বাগত বক্তব্য দেন ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী।বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সুরা সদস্য মাও. আব্দুস সাত্তার, দোয়ারাবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ডা.আব্দুল কুদ্দুছ,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর হারুনুর রশিদ,ছাতক উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলম, ছাতক পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ , সুনামগঞ্জ জজ কোর্টের এ পি পি এডভোকেট আলম উদ্দিন,ছাত্র নেতা শাহীনুর রহমান, জামায়াত নেতা আব্দুল হাই আজাদ,এড. সিরাজুল ইসলাম,ওবায়দুল হক শাহিন,সাবেক ছাত্র নেতা সৈয়দ মুনসুর আলী, ফারহান শাহরিয়ার তুহিন, ছাতক পৌর শিবিরের সভাপতি তাজুল ইসলাম,উপজেলা উত্তর শিবিরের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026