
এস এম আছাফুর রহমান বিশেষ প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন এলাকায় বন বিভাগের এক অভিযানে বিপুল শামুক ও ঝিনুক উদ্ধার হয়। পাচারকারীরা পরিত্যক্ত অবস্থায় রেখে যায়। পরে রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত ৬০০ কেজি শামুক-ঝিনুক নদীতে অবমুক্ত করা হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, গত ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের অধীনস্থ হুলো এলাকায় একটি অভিযান চালানো হয়। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় শামুক ও ঝিনুক ভর্তি (০৮) বস্তা খুঁজে পাওয়া যায়।সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার বিশেষ নির্দেশনায় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টাফ, সি.পি.জি. (Community Patrol Group) সদস্যগণ বস্তাগুলো উদ্ধার করে স্টেশনে নিয়ে আসেন।পরের দিন অর্থাৎ, ০৫ ডিসেম্বর (শুক্রবার)সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় উদ্ধারকৃত শামুক-ঝিনুকগুলো স্থানীয় নদীতে অবমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়।এই সময় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ।