
হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা
নীলফামারী ( ডিমলায়) আজ ০৫-১২-২৫ রোজ শুক্রবার সন্ধায় মশাল মিছিল করে ডিমলা ও জলঢাকার মানুষ তাদের দাবি বুড়িতিস্তা নদী খনন তারা করতে দিবে না তারা ফসলি জমি নষ্ট করতে দিবে না তারা তাদের মাতৃভূমির এক অংশ ছেড়ে দিবে তারা চায় এখন যেমন আছে এমন যেনো থাকে চারদিকে সবুজের সমারোহ। আর ওই জমিতে বুড়িতিস্তা ব্যারাজকে ঘিরে চলছে বিশাল জলাধার নির্মাণের উদ্যোগ। প্রতিবাদে ফুঁসে উঠেছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার মানুষ। তাঁদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দিয়েছিলো একাধিক মা’ম’লা। আ’সা’মি করা হয়েছিলো প্রায় কয়েক হাজার মানুষকে। সমাধানে কয়েক দফায় বসার পরেও আসছে না সমাধান।এলাকাবাসীর দা’বি বাবা- দাদার সম্পত্তিতে বছরের পর পর বসবাস করছে তারা। জমির সমস্ত কাগজপত্র ঠিক আছে তাদের। নদী খননের নামে পাউবো কর্তৃক ফসলী জমি ন*ষ্ট হতে দিবেনা মর্মে দীর্ঘদিন থেকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলছে এলাকাবাসী।সম্প্রতি বুড়িতিস্তা এলাকায় নদী খননের জন্য যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। সেখানে একটি অস্থায়ী আনসার ক্যাম্প স্থাপন করেছে।এজন্য এলাকাবাসীর পক্ষে আজ (৫ রা ডিসেম্বর-২০২৫) সান্ধায় এলাকাবাসী মশাল মিছিল করে এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে