1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫-এর পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারী গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 200 Time View
313

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাব-৫, সিপিসি-১-এর পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেট এবং আমদানী নিষিদ্ধ নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে র‍্যাব-৫, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ৩ নম্বর দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর বাজার তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ সোহবুল হক (৪০) নামের এক মাদক কারবারীকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

একই দিনে রাতে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মন্ডলটোলা এলাকার মেসার্স আরাফাত মেডিকেল স্টোরে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। সেখানে আমদানী নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় BUPRENORPHINE INJECTION IP বিক্রি হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দোকানের মালিক মোঃ আহসান হাবীব (৪২) কে ৩২ পিস নিষিদ্ধ ইনজেকশনসহ আটক করা হয়।

র‍্যাব জানায়, একই রাতে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী টহল ও অভিযান পরিচালনার সময় দুটি স্থানে পৃথকভাবে এসব মাদকদ্রব্য উদ্ধারের ঘটনা ঘটে। আটক দুই আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, মাদক নির্মূলে র‍্যাব-৫-এর এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026