1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

হোসেনপুর নকল বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 137 Time View
247

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কিশোরগঞ্জের হোসেনপুরে নকল বীজ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

সোমবার( ১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর পৌর মার্কেটের পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলাম বাবুলের এ আউয়াল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিক ও কর্মচারীরা দোকান রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করা নকল বীজ ধ্বংস করা হয় এবং সততা বীজ ভান্ডারকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

এর আগে জেলা সদরের নিউ আমানত বীজ ভান্ডারের অভিযানে বাবুল ট্রেডার্সের অবৈধ বীজ সরবরাহের প্রমাণ মিলেছিল। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বাবুল অবৈধ সার ও নকল বীজ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল, ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়।

উপ-সহকারী কৃষি অফিসার এনায়েতুল ইসলাম জানান, কোনোভাবেই যাতে নকল বীজ বিক্রি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

উপজেলা কৃষি অফিসার এ. কে.এম শাহজাহান কবির বলেন, “নকল বীজ কৃষকের বড় ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কেহ যদি এহেন কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ মিলে; তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026