1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সৈয়দপুরে সরকারি গ্রন্থাগারের দাবি: বরাদ্দ ফেরতে ক্ষোভ ও হতাশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 77 Time View
172

সুমন রায় সৈয়দপুর উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সৈয়দপুরে সরকারি গ্রন্থাগারের দাবি: বরাদ্দ ফেরতে ক্ষোভ ও হতাশা,শিক্ষানগরী হিসেবে সৈয়দপুর শহরে একটি অত্যাধুনিক সরকারি পাবলিক লাইব্রেরি স্থাপনের প্রাণের দাবিতে ইন্টারন্যাশনাল স্কুলে স্থানীয় বেসরকারি গ্রন্থাগার পরিচালক ও সুধীজনেরা এক আলোচনা সভায় মিলিত হন। বক্তারা গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করে বলেন, সৈয়দপুরে লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য সরকারের পক্ষ থেকে যে ৫৩ লাখ টাকা বরাদ্দ এসেছিল, উপজেলা প্রশাসন (ইউএনও) উপযুক্ত স্থান নেই—এই কারণ দেখিয়ে তা ফেরত পাঠিয়েছেন। এটি কেবল দুঃখজনক নয়, শিক্ষানগরীর মর্যাদা রক্ষায় এটি মেনে নেওয়া যায় না।

 

তাদের অভিযোগ, জায়গা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়ার আগে স্থানীয় গ্রন্থাগার পরিচালকদের সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি। সভায় উপস্থিত সকলে একবাক্যে সৈয়দপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধের পাশে অথবা উপজেলা প্রশাসনের আওতাধীন পর্যাপ্ত স্থানে দ্রুততম সময়ে সরকারি লাইব্রেরিটি স্থাপনের জন্য জোর দাবি জানান।

 

এই দাবিকে বাস্তবে রূপ দিতে সভায় ‘সরকারি পাবলিক লাইব্রেরি বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুকে আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। নবগঠিত এই কমিটি শীঘ্রই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জ্ঞানচর্চার এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করে।

 

বক্তারা স্থানীয় প্রশাসনের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন যেন অবিলম্বে জায়গা সংক্রান্ত জটিলতা দূর করে সৈয়দপুরে একটি জ্ঞানালোকের প্রদীপ হিসেবে সরকারি লাইব্রেরি দৃশ্যমান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026