1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাপাহারে তিলনা ইউনিয়নে এমএসপি কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 72 Time View
144

মোঃ হামিদুর রহমান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর সাপাহার উপজেলার ৩নং তিলনা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (এমএসপি) কমিটি গঠন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান।কারিতাস বাংলাদেশ (রাজশাহী অঞ্চল) পরিচালিত জলবায়ুর বিরূপ প্রভাব প্রতিরোধে স্থানীয় উদ্যোগ (কল) প্রকল্পের সার্বিক সহায়তা এবং উন্নত পুষ্টির জন্য বৈশ্বিক জোট (গেইন)–এর অর্থায়নে গঠিত এই কমিটিতে মোট ২২ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য, নারী উদ্যোক্তা, কৃষক প্রতিনিধি, ইমাম, সুশীল সমাজ ও যুব সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়।সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম শাহ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আয়নাল হক, কারিতাস ফিল্ড ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম ও স্বপন কুমার, ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মতিউর রহমান, আফজাল হোসেন, নাজমা বেগম, রানা, এনামুল হক, মুসলিম উদ্দিন, স্বাস্থ্য সহকারী কর্মী মোশারফ হোসেনসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ।বক্তারা বলেন, মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে পুষ্টি সংবেদনশীল ও জলবায়ু-সহনশীল কৃষি কার্যক্রম জোরদার করে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হবে।সভা শেষে চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান নবগঠিত ২২ সদস্যের কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং কমিটির কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026